মাত্র ৮ মাসেই সম্পূর্ন কোরআন শরীফ মুখস্ত করে ফেললো এই শিশু

মাত্র ৮ মাসেই সম্পূর্ন কোরআন শরীফ মুখস্ত করে ফেললো এই শিশু

আওয়ার বিডি ২৪:
 পুরো এক বছরও নয় মাত্র আট মাসেই সম্পূর্ণ কুরআন শরীফ হিফজ করার কৃতিত্ব অর্জন করেছেন ‘আল আওয়াজ’ নামক বর্তমান ফিলিস্তিনের গাজা প্রদেশের ৮ বছরের এই শিশু।

আল আওয়াজ ফিলিস্তিনের গাজা প্রদেশের জাবালিয়া শহরের আল-ওমরী মসজিদে পবিত্র কুরআন শরীফের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে নেন।

প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, ৮ বছরের শিশু আল আওয়াজ প্রথম দিকে কুরআন শরীফের তেলাওয়াত শুনে প্রতিদিন ১ পৃষ্ঠা করে মুখস্থ করতেন। এর পর আস্তে আস্তে তিনি নিয়মিত ২ অথবা ৩ পৃষ্ঠা করে মুখস্থ করা শুরু করেন। এভাবে শেষের দিকে এসে তা বাড়িয়ে প্রতিদিন ১৬ পৃষ্ঠা করে মুখস্থ করতেন।

মাত্র আট মাসে সম্পূর্ন পবিত্র কুরআন শরীফ হিফজ করে ফিলিস্তিনের গাজা প্রদেশে সর্ব্বোচ্চ রেকর্ড গড়েছেন ৮ বছরের নাবালিক শিশু মুহাম্মাদ হাফিজ আল আওয়াজ। ইতোপূর্বে গাজা প্রদেশের কেউ ই এতো স্বল্প সময়ের মধ্যে পবিত্র কুরআন শরীফ সম্পূর্নভাবে হিফজ করতে পারেনি।

সংসদেই শুধু বিরোধী দল হয় না, সংসদের বাহিরেও হয়: খালেদা জিয়া


আওয়ার বিডি ২৪: সংসদেই শুধু বিরোধী দল হয় না, সংসদের বাহিরেও হয় বলে মন্তব্য প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

গত রোববার ১৩ ই জানুয়ারি দুপুরে দিকে  অভিযুক্ত নাইকো দুর্নীতি মামালায় শুনানির সময় এক পর্যায়ে তিনি এমন মন্তব্য করেন।

বেগম খালেদা জিয়া বলেন, সংসদেই শুধু বিরোধী দল হয় না, সংসদের বাহিরেও বিরোধী দল হয়। বিএনপি যে অবস্থানের মধ্যেই থাকুক, বিএনপি বাংলাদেশের জনপ্রিয় একটি রাজনৈতিক দল। বিএনপি এদেশের জনগণের দল।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে দুপুর ১২টা ২০ মিনিটে হুইল চেয়ারে করে এনে আদালতে উপস্থিত করা হয়। পরে এদিন দুপুর সাড়ে ১২:০০ টার দিকে তার মামলার শুনানি শুরু হয় ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে ।

আদালতে মামলার শুনানি শেষে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি
আগামী ২১ জানুয়ারি ধার্য করে দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যথাক্রমে ১০ এবং সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে সাজপ্রাপ্ত। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর খালেদা জিয়াকে বন্দি রাখা হয়।

সিনেমায় ইসলাম অবমাননার অভিযোগের জবাব দিলেন পরিচালক সরয়ার ফারুকী


আওয়ার বিডি ২৪: বিগত কিছুদিন ধরে ফেসবুক সহ অনান্য প্রায় সকল সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশী আলোচিত বিষয় হয়ে উঠেছিলো  গত ২০১৬ সালের ১লা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার ওপর নির্মিত “শনিবার বিকেল” নামক চলচ্চিত্রের কিছু স্থিরচিত্র।

এখনো চলচ্চিত্রটি মুক্তি না পেলেও এর অভিনেতা-অভিনেত্রীদের ‘লুক’ প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রটির প্রকাশিত লুকে অভিনেতা জাহিদ হাসানকে মুখে দাড়ি সহ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কে হিজাব সহ ইসলামী বেশভূষায় দেখা গেছে। জাহিদ হাসানের মুখভর্তি দাড়ি আর তিশার পরনে রয়েছে ইসলামী ভাবধারার পোশাক নিয়ে যেন বিতর্কের শেষ নেই।

মূলত আপত্তিটা উঠেছে সেখানেই। ফেসবুক সহ প্রায় সকল সোশ্যাল মিডিয়ায় একটা অংশের লোকজন এটা কে ধর্মীয় অনূভুতিতে আঘাতের অভিযোগ তুলেছে। তারা মনে করছেন চলচ্চিত্রটিতে এইসলামী ভাবধারার পোশাকে সন্ত্রাসীদের দেখানো হয়েছে। আর এই নিয়ে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া জগতে চলছে প্রতিবাদ ও নিন্দার ঝড়।

এরই মধ্যে ছবিটির মূল পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব একাউন্টে এ  নিয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে নিজের একাউন্টে দেয়া এক স্ট্যাটাসে বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা! আমি মোস্তফা সরয়ার ফারুকী ইসলাম বিরোধী নই এবং ইসলামের প্রচারক নই! আমি শুধুমাত্র একজন চলচ্চিত্র নির্মাতা! মূল চলচ্চিত্র না দেখেই কাউ কে ইসলাম বিদ্ধেষী বলা বা তার বিচার চাওয়া কোন জ্ঞানীর কাজ হতে পারে না।’

ফারুকী আরো বলেন, ভেবেছিলাম আমি চুপ করে থাকব এবং নদীর স্রোত প্রবাহিত হতে থাকবে। কিন্তু মনে হচ্ছে উল্টো এর প্রচারণা দাবানলের আগেই ছড়িয়ে পড়েছে।

এছাড়াও ফেসবুক পোষ্টে ফারুকী তার প্রতিষ্ঠান ”ছবিয়াল”-এর ফেসবুক পেজে দেয়া এই বিষয়ের বিস্তারিত বিবৃতিটি দেখতে বলেন।

কি আছে  সরয়ার ফারুকীর ”ছবিয়াল”-এর ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে?
শনিবার বিকেল নামক চলচ্চিত্রটি নিয়ে  ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ নিজে মনগড়া ব্যাখ্যা দিচ্ছে দাবী করে ”ছবিয়াল”-এর ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে বলা হয়,।

 তিনি অভিযোগ করে বলেন “শনিবার বিকেল” ছবিটির কিছু স্থিরচিত্র অনলাইনে দিয়ে কিছু সংখ্যক মানুষ মনগড়া এবং ভুলভাল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। এই সমস্ত বিভ্রান্তির ব্যাপারে আমরা আমাদের দর্শকবৃন্দদের চোখ কান খোলা রেখে সজাগ থাকার আহবান জানাচ্ছি। গল্প সম্পর্কে বিস্তারিত কিছু না জেনে এবং সিনেমা না দেখেই কেউ কেউ আপন নিজ কল্পনায় গল্প তৈরি করে ফেলছেন। তারা অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসীদের মুখে দাড়ি এবং মাথায় হিজাব দিয়ে কি বোঝানো হচ্ছে!
এখন আমাদের পক্ষ থেকে প্রশ্ন হলো, তারা অভিনেতা জাহিদ হাসানের মুখে দাড়ি দেখেই কিভাবে বুঝে ফেললেন যে একজন তিনি সন্ত্রাসী? দাড়ির সাথে সন্ত্রাসের কী কোন সম্পর্ক আছে? তিনি তো পুলিশও হতে পারেন!

আরো বলা হয়, এখন এক দল মানুষ কল্পনা করে একেক বার একেক রকম জিনিস নিয়ে প্রতিবাদ শুরু করবেন, আর আমরা এসে শুধু খোলাসা করতে থাকবো “না ভাই, এটা এরকম না, এটা আসলে এইরকম”? এই করতে করতে একটি সময় সম্পূর্ন গল্পটাই তাদেরকে বলে দেই? কারন অভিযোগকারীরা তো অনলাইন এ্যক্টিভিষ্ট, তারা তো
আর কষ্ট করে সিনেমা দেখতে হলে যাবেন না। তাহলে তাদের সুবিধার্থে অনলাইনেই সম্পূর্ন গল্পটা লিখে দেই আমরা? যারা এই রকম অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে বলছি ধৈর্য্য ধারন করে আগে সম্পূর্ন ছবি দেখুন, তারপর কথা বললে ব্যপারটা স্বাস্থ্যকর হবে। সকলকে ধন্যবাদ।

মুহাম্মাদ বিন সালমান ই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন: সিআইএ


আওয়ার বিডি ২৪: বর্তমান সৌদির আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান ই তার সমালোচনাকারী ভিন্ন মতাবলম্বী সাংবাদিক মুহাম্মাদ জামাল খাশোগিকে হত্যার আদেশ দিয়েছিলেন বলে বিবৃতি প্রদান করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা বাহিনী সি আই এ।

তবে সৌদি আরবের সরকার এ ঘটনায় প্রিন্স সালমানের জড়িত না থাকার কথাই বলেছে বারবার। একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার সি এন এন নিউজ কে বলেন, তুর্কি সরকারের পক্ষ থেকে দেয়া অডিও রেকর্ডিং এবং বিভিন্ন প্রমাণাদি এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর কর্মকর্তাদের তথ্যের ওপর নির্ভর করে তারা এই সিদ্ধান্তে পৌছঁছেন।

তিনি জানিয়েছেন, তদন্তকর্মকর্তারা দৃঢ়ভাবে এই বিশ্বাস করেন যে, সাংবাদিক মুহাম্মাদ জামাল খাশোগিকে হত্যার মতো এমন একটি অপারেশন ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের অনুমতি ছাড়া হয়নি।

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে জানিয়েছিল যুবরাজ মুহাম্মাদ বিন সালমান নন তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন একজন গোয়েন্দা কর্মকর্তা।

ওই তথ্য অনুযায়ী হত্যার নির্দেশদাতা গোয়েন্দা কর্মকর্তা কে দায়িত্ব প্রদান করা হয়েছিল সাংবাদিক মুহাম্মাদ জামাল খাশোগিকে বুঝিয়ে শুনিয়ে সৌদি আরবে ফিরিয়ে আনার জন। কিন্তু ওই গোয়েন্দা কর্মকর্তা  তা না করে জামাল খাশোগিকে হত্যা করে ফেলেন।

উল্লেখ্য যে, সাংবাদিক জামাল খাশোগি সৌদি রাজপরিবারের বিরুদ্ধবাদী সমালোচক ছিলেন। গত ২ ই অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরের ভেতরে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের করার পর আর কোন খোজ পাওয়া যায়নি।

সাংবাদিক মুহাম্মাদ জামাল খাশোগি তার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলতে সৌদি কনস্যুলেটে যাওয়ার পর সেখানে তাকে নিহত করে তার মরদেহ লুকিয়ে ফেলা হয়। এখনও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজধানীর ডেমরায় দুই শিশু কে ধর্ষনের পর হত্যা!

আমরা ধর্ষক ও তার সহযোগীদের ফাসী চাই!!!

ছবিতে ফুটফুটে যে বাচ্চা দুটোকে দেখছেন তাদের কে খুন করা হয়েছে!

ঘটনা ঘটেছে রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া, শাহজালাল রোডে!
সকাল থেকেই মাইকিং করা হচ্ছিলো দোলা(৭) এবং নুসরাত(৫) বছরের দুজন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
.
অত্র এলাকায় সারাদিন খুঁজেও তাদেরকে পাওয়া যায়নি অবশেষে যখন পাওয়া গেল, দুজনের কেউ ই আর বেঁচে নেই।
.
বাচ্চা দুটোকে পাওয়া গেছে দোলাদের পাশের বাড়ির একটি ফ্ল্যাটে খাটের নিচে লেপে মোড়ানো অবস্থায়। ধারণা করা হচ্ছে দোলা ধর্ষণের সম্মুখীন হয়েছে।
.
দোলা এবং নুসরাত দুই পরিবারের কারো সাথেই খুনির ফ্ল্যাটের কারো পূর্ব শত্রুতা বা ঝগড়া ঝাটি ছিল না বলেই জানা যায়! তাহলে এত ছোট বাচ্চাদের খুন করার কারণ কি হতে পারে?
দোলার গায়ে কোন কাপড় পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে দোলা ধর্ষণের শিকার হয়েছে।
.
সাত বছরের একটা বাচ্চা মেয়ের শরীরে কি এমন আছে তার প্রতি অনুভূতি জাগবার মতন?
এতো ছোট ছোট ফুলের মতন বাচ্চাকে কিভাবে খুন করতে পারে মানুষ?
পুলিশ আসামীর স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে গেছে, আশা করছি আসামীও খুব শীঘ্রই ধরা পরবে।
.
দেশে প্রতিনিয়ত এরকম ঘটনা অহরহ ঘটছে। দোলা এবং নুসরাত হত্যার কঠোর থেকে কঠোরতম শাস্তি কামনা করছি, যাতে ভবিষ্যতে কোন বাচ্চা ধর্ষণ এবং খুনের সম্মুখীন না হয়।

( ছবিঃ লাল রঙের জামা পড়া মেয়েটি দোলা, বিছানার পাশে দাঁড়িয়ে থাকা ছবিটি নুসরাতের। বিছানায় দোলা এবং নুসরাতের মৃত দেহ।)

খুনীদের দেয়া তথ্য থেকে জানা যায় যে: ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়েই রাজধানীর ডেমরায় দুই শিশু নুসরাত জাহান ও ফারিয়া আকতার দোলাকে হত্যা করা হয় বলে জানিয়েছে আটক গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুল। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ কমিশনার মো. ফরিদ উদ্দিন এতথ্য জানান। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুলকে গ্রেফতার করা হয়। ডিসি ফরিদ উদ্দিন বলেন, দুই শিশুকে লিপস্টিক দিয়ে সাজানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে যায় মোস্তফা ও আজিজুল। এরপর দরজা বন্ধ করে তারা প্রথমে মোস্তফার লিপস্টিক দিয়ে দুই শিশুকে সাজিয়ে দেয়। এরপর ইয়াবা সেবন করে মোস্তফা ও আজিজ রুমে উচ্চস্বরে ক্যাসেট প্লেয়ার বাজিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু এসময় শিশুরা প্রচণ্ড চিৎকার শুরু করলে ফারিয়াকে গলাটিপে হত্যা করে আজিজুল। এরপর নুশরাত জাহানকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মোস্তফা। ওয়ারী বিভাগের ডিসি আরো জানান, হত্যার পর আজিজুল পালিয়ে যায়। আর মোস্তফা দুই শিশুর মরদেহ নিয়ে বাসায় রেখে দেয়। মোস্তফার স্ত্রী সন্ধ্যার দিকে গার্মেন্টস থেকে বাসায় ফিরলে স্বামীর অস্বাভাবিক আচরণ দেখতে পান। মেঝেতে শিশুদের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। দুইজনের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন টের পায় এবং পুলিশকে খবর দেয়। তবে ঘটনার দিন সন্ধ্যার দিকেই মোস্তফা পালিয়ে যায়।

ডিগ্রি রেজাল্ট ২০১৯ (সব বর্ষ) | ডিগ্রী পরীক্ষার ফলাফল 2019 জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রী পরীক্ষার ফলাফল 2019 | ডিগ্রি রেজাল্ট ২০১৯ জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে ডিগ্রি পরীক্ষা। সারা বাংলাদেশের সকল অধীভূক্ত কলেজ সমূহের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। একটা সময় এমন ছিল যে তিন বছর মেয়াদী ডিগ্রী পাস করতে একজন ছাত্রের প্রায় ৫ থেকে ৬ বছর ও লেগে যেত। বর্তমানে ছাত্র ছাত্রীদের আন্দোলনে বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যথা সময়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত করে থাকে।

ডিগ্রির সকল কোর্স সমূহ সম্পর্কে তথ্য:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষাগুলো কয়েকটি ভাগে বিভক্ত যেমন, যারা নিয়মিত স্টূডেন্ট তারা তিন বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্সে ডিগ্রী প্রথম বর্ষ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহন করে থাকে। আবার যারা অনিয়মিত স্টূডেন্ট তারাও যথাক্রমে ডিগ্রি ১ম বর্ষ, ডিগ্রী ২য় বর্ষ ও ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহন করে থাকে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়েের ছাত্র ছাত্রীদের কে যোগ্যতা অনুযায়ী ডিগ্রী প্রাইভেট পরীক্ষা ও ডিগ্রী সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিয়ে থাকে।

ডিগ্রির সকল কোর্সের পরীক্ষার রেজাল্ট ও মার্কশিট 2019 ডাউনলোড করবেন যেভাবে

সাধারনত ডিগ্রী পরীক্ষার রেজাল্ট ২০১৯ দুই পদ্ধতিতে ডাউনলোড করা যায় যেমন আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে একটি এস এম এস এর মাধ্যমেই ডিগ্রি পরীক্ষার ফলাফল ২০১৯ মূহুর্তেই সংগ্রহ করতে পারবেন এবং যদি আপনার ইন্টারনেট কানেকশন এক্টিভ থাকে তাহলে খুব সহজেই আপনি অনলাইন থেকে ডিগ্রী রেজাল্ট 2019 মার্কশিট সহকারে ডাউনলোড করে নিতে পারবেন।

SMS এর মাধ্যমে ডিগ্রী পরীক্ষার ফলাফল 2019 জানবেন যেভাবে (সকল কোর্সের এবং সকল বর্ষের)

প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU একটি স্পেস দিয়ে আবার লিখুন DEG আবার স্পেস দিয়ে আপনার রোল নাম্বার টি লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে।

SMS Format: NU < space > DEG < space > roll_no > Send SMS to 16222 from any Mobile Phone for recent Result

Example: NU DEG 6100756 → Send to 16222

অনলাইন থেকে ডিগ্রি রেজাল্ট 2019 ও মার্কশিট ডাউনলোড করবেন যেভাবে (সকল কোর্সের এবং সকল বর্ষের)

ডিগ্রী ফলাফল ডাউনলোডের প্রথম লিংক

ডিগ্রি ফলাফল ডাউনলোডের দ্বিতীয় লিংক


→ উপরের লিংকে ক্লিক করলে নিচের মত একটি পেজ ওপেন হবে। সেখানে আপনি প্রথমে Degree এর বাম পাশে থাকা + চিহ্ন তে ক্লিক করুন।

→ তারপর সিরিয়ালে থাকা 1st Year অথবা 2nd Year অথবা  3rd Year অথবা প্রয়োজনে ভিন্ন অপশন সিলেক্ট করুন।

→ তারপর Registraion নম্বরের বক্সে আপনার রেজিষ্ট্রেশন নম্বর টি লিখুন।

→ তারপর Pass Year এর বক্সে আপনার পাশের সাল লিখুন।

→ তারপরের বক্সে ক্যাপচটা কোড টি লিখুন।

→ তারপর search results বাটনে ক্লিক করুন।

→ কিছুক্ষনের মাঝেই আপনার রেজাল্ট দেখতে পাবেন।

"এর পরেও যদি বুঝতে কষ্ট হয় তবে নিচে দেখুন"

ডিগ্রী রেজাল্ট ২০১৯ ডাউনলোডের বিস্তারিত নিয়মাবলি (স্ক্রীনসট সহকারে)

ধরুন, আমি ২০১৮ সালের ২য় বর্ষের ডিগ্রি পরীক্ষার ফলাফল ডাউনলোড করবো। রেজাল্ট ফরম টি পূরন করতে হবে যেভাবে......


জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি রেজাল্ট ২০১৯

উপরোক্ত নিয়মে আপনি সকল সালের এবং সকল সেশনের, ডিগ্রী প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং ডিগ্রী প্রাইভেট ১ম বর্ষ, ২য় বর্ষ, তৃতীয় বর্ষ এবং ডিগ্রী সার্টিফিকেট কোর্স ১ম বছর, ২য় বছর, ৩য় বছরের ফলাফল সমূহ খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

Search Keyword And Tags: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী রেজাল্ট 2019

ডিগ্রী ফলাফল ২০১৯, ডিগ্রী পরীক্ষার রেজাল্ট ২০১৯, ডিগ্রী পরীক্ষার রেজাল্ট 2019, ডিগ্রি পরীক্ষার ফলাফল ২০১৯, National University Degree Result 2019, Degree exam results 2019, degree examination result 2019, degree test result 2019 BD

ফাজিল রেজাল্ট 2019 ও কামিল রেজাল্ট ২০১৯ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল রেজাল্ট 2019 - 2018 এবং কামিল রেজাল্ট ২০১৯ - ২০১৮ নিয়ে কিছু কথা:

[ ফাজিল অনার্স ও কামিল মাস্টার্স সহ

বাংলাদেশ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেশের সকল ফাজিল ডিগ্রী, ফাযিল স্নাতক, ফাজিল অনার্স, কামিল স্নাতকোত্তর এবং কামিল মাস্টার্স পর্যায়ের মাদ্রাসমূহের ফলাফল জানার পদ্ধতি নিয়ে আপনাদের জন্য এই পোষ্ট।
বিগত ২০১৫ সাল থেকেই নব্য প্রতিষ্ঠিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনেই ফাজিল ডিগ্রী, ফাযিল স্নাতক, ফাজিল অনার্স, কামিল স্নাতকোত্তর এবং কামিল মাস্টার্স পরীক্ষগুলি অনুষ্ঠি হয়ে আসছে। আর এতে ছাত্র ছাত্রীরা আগের মত সেশন জট নামক যুলুম, অত্যাচার থেকে মুক্তি পেয়েছে। কারন, আগে কুষ্টিয়া ইসলামি ইউনিভার্সিটি থেকে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপর চরম যুলুম করা হত, আর সবচেয়ে বড় কথা হল ওরা মাদ্রাসাগুলো কে জিম্মী করে দীর্ঘ সময় ধরে কোটি কোটি টাকা ইনকাম করেছে ঠিকই, কিন্ত সেখান থেকে ছাত্র ছাত্রীদের রেজাল্ট সুবিধা দেয়ার জন্যও ভাল মানের একটি ওয়েবসাইট ও তৈরী করতে পারেনি।
কিন্তু ইসলামি আরবি বিশ্যবিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ছাত্র ছাত্রীরা সেশন জট থেকে মুক্তি পেয়েছে এবং বর্তমানে সঠিক সময়ে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে।

কামিল রেজাল্ট ২০১৯ এবং ফাজিল পরীক্ষার ফলাফল ২০১৯ মার্কশিট সহ ডাউনলোড ( সকল বছর এবং সকল সেশনের )

[ ফাজিল অনার্স ও কামিল মাস্টার্স সহ ]

তো আজ আমি আপনাদের কে জানাব যে, কিভাবে আপনি খুব সহজেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল ডিগ্রী, ফাযিল স্নাতক, ফাজিল অনার্স, কামিল স্নাতকোত্তর এবং কামিল মাস্টার্স পরীক্ষাসমূহের সকল সালের এবং সকল বর্ষের রেজাল্ট ও সম্পূর্ন মার্কশিট কিভাবে ডাউনলোড করবেন। স্বাভাবিক ভাবে রেজাল্ট প্রকাশের দিন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সার্ভারে অতিরিক্ত চাপ থাকার কারনে এবং অনেকেই সঠিক নিয়ম না জানার কারনে ফলাফল ডাউনলোড করতে না পেরে বিরক্ত অনূভব করেন। তো অনেক কথা বললাম, এখন আমি আপনাদের কে আগে ফাজিল ডিগ্রী, ফাযিল স্নাতক, ফাজিল অনার্স, কামিল স্নাতকোত্তর এবং কামিল মাস্টার্স পরীক্ষাসমূহের রেজাল্ট ডাউনলোডের সকল লিংকগুলো সিরিয়ালে দিয়ে দিচ্ছি............
বি:দ্র: নিচের লিংকে ক্লিক করার পরে যদি রেজাল্ট ফরম কিভাবে পূরন করবেন তা জানা না থাকে, তাহলে ক্লিক করার আগে সম্পূর্ন পোষ্ট টি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন।

কামিল রেজাল্ট ২০১৯ এবং ফাযিল পরীক্ষার ফলাফল 2019 ডাউনলোড লিংক (সকল বর্ষের এবং সকল বছরের)

[ ফাজিল অনার্স ও কামিল মাস্টার্স সহ ]

ফাজিল কামিল / অনার্স মাস্টার্স রেজাল্ট ডাউনলোডের প্রথম লিংক

ফাযিল কামিল / অনার্স মাস্টার্স রেজাল্ট ডাউনলোডের দ্বিতীয় লিংক

ফাযিল কামিল / অনার্স মাস্টার্স রেজাল্ট ডাউনলোডের তৃতীয় লিংক।


কামিল পরীক্ষার ফলাফল 2019 এবং ফাজিল রেজাল্ট ২০১৯ সম্পর্কে মন্তব্য:

উপরের লিংকগুলো থেকে আপনি খুব সহজেই ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট এবং মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন। যদি সার্ভার ব্যাস্ত দেখায় তাহলে ধৈর্যের সহিত চেষ্ট করুন, পেয়ে যাবেন। অনেকেই আছেন ধৈর্য হারা হয়ে গালাগালি শুরু করে দেন, এটা কিন্তু ঠিক না ভাই, তাছাড়া কিছু অসাধু লোকদের দূর্নীতির কারনেই সার্ভারে সমস্যা হয়। তো গালি দিয়ে লাভ কি!

কামিল পরীক্ষার ফলাফল 2019 এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০১৯ ডাউনলোডের বিস্তারিত নিয়মাবলি (সকল বছর এবং সকল বর্ষের)

[ ফাযিল অনার্স ও কামিল মাস্টার্স সহ ]

অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে ভাই লিংক তো দিলেন, কিন্তু রেজাল্ট মাকশিট ডাউনলোডের নিয়ম টা তো বললেন না!
আমি এজন্য আগে লিংক গুলো দিলাম , যারা নিয়ম জানেন তারা লিংক না পেয়ে বিরক্ত হবেন হয় তো। আর যারা জানেন না তারা বিস্তারিত দিলাম দেখুন.........

→ উপরের লিংকে যাওয়ার পরে আপনি নিচের মত একটি পেজ দেখতে পাবেন.......

→ সেখান Student Result tab এর আওতায় প্রথমে Class অপশন থেকে, আপনি যেই ক্লাসের রেজাল্ট জানতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।

→ তারপর Examination Year অপশন থেকে আপনার পাশের বছর সিলেক্ট করুন।

→ তারপর Year অপশন থেকে আপনার বর্ষ সিলেক্ট করুন।

→ তারপর Registration No এর খালি বক্সে আপনার রেজিষ্ট্রেশন নম্বর টি লিখুন।

→ তারপর 15 + 8 = ? এরকম একটি প্রশ্ন দেখতে পাবেন। আসলে এটি একটি চ্যালেন্জ কোড।  এখানে আপনাকে প্রশ্ন করা হয়েছে যে, সংখ্যা দুটির যোগফল কত? যেমন উপরোক্ত সংখ্যা দুটির যোগফল হচ্ছে ২৩। ঠিক এই ধরনের প্রশ্নই দেয়া থাকবে, কিন্তু সংখ্যাগুলো একেক সময় একেক ধরনের হবে। আপনি শুধু হিসেব করে যোগফল টি নিচের খালি ঘরে বসিয়ে দিতে হবে।

→ সর্বশেষ নিচে ডান কোনে থাকা Result বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। আপনার কাঙ্খিত রেজাল্ট সম্পূর্ন মার্কশিট সহকারে দেখতে পাবেন।

এর পরেও যারা বুঝেন নাই, তারা নিচে আরো বিস্তারিত দেখুন.........

ফাযিল পরীক্ষার ফলাফল ২০১৯ এবং কামিল পরীক্ষার ফলাফল 2019 সম্পর্কে আরো বিশদ উদাহরন:

Example The Fazil Exam Result Islamic Arabic University

ধরুন আমি ফাজিল প্রথম বর্ষের ২০১৭ সালের রেজাল্ট দেখতে চাই এবং আমি কিভাবে রেজাল্ট ফরম টি পূরন করলাম তা নিচের স্কীনশট টি দেখুন...............


Example The Kamil Exam Result Islamic Arabic University

আবার ধরুন আমি কামিল দ্বিতীয় বর্ষের ২০১৫ সালের রেজাল্ট দেখতে চাই এবং আমি কিভাবে রেজাল্ট ফরম টি পূরন করলাম তা নিচের স্কীনশট টি দেখুন...............


Search And Keywords: Fajil Result 2019, Fazil Exam Result 2019 result.iau.edu.bd, Kamil Exam Result 2019, www.iau.edu.bd result 2019 Islamic Arabic University Result, Dhaka, Bangladesh.
ফাজিল রেজাল্ট ২০১৯ এবং ফাজিল অনার্স রেজাল্ট, ফাজিল পরীক্ষার ফলাফল ২০১৯, ফাযিল পরীক্ষার ফলাফল 2019, কামিল রেজাল্ট ২০১৯  এবং কামিল মাষ্টার্স রেজাল্ট, কামিল পরীক্ষার ফলাফল 2019 এবং কামিল মাস্টার্স রেজাল্ট, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ।
Search: Session: 2015, 2016, 2017, 2018 / সেশন: ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮

সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>> https://ourbd24.com/hsc-result/ সবার আগে এইচএসসি/আলিম রেজাল্ট ২০১৯ দেখুন >>...